Home

Foreign Study

Student Visa

Scholarship

All University

Admission Circular

Apply Online

সতর্কীকরণ বিজ্ঞপ্তি--স্বাস্থ্য অধিদপ্তর

‌দুটি সন্তানের বেশী নয়, একটি হলে ভাল হয়'

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
স্মারক নং-স্বাঃঅধিঃ/চিঃশিঃ/বিবিধ-৪/২০০৩/৭০৭৬                                                                   তারিখঃ ১৭/০৫/২০১০ইং

সতর্কীকরণ বিজ্ঞপ্তি


MBBS/Engg/Hon's/Ph,D বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক ও অন্যান্য কোর্সে ভর্তি প্রসংগে-

১৭-০৫-২০১০ইং তারিখে ‌দৈনিক বাংলাদেশ প্রতিদিন' প্রত্রিকায় প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি * ৪২, রামকৃষ্ণ মিলন রোড, মতিঝিল (৩য় তলা), ঢাকা, * ৩৬, শান্তিনগর, (৩য় তলা), ঢাকা, *বাড়ি নং-৩২, রোড নং-৭, সেক্টর-৪, উত্তরা, ঢাকা, * বড়পুল চট্টগ্রাম, * উপশহর, বগুড়া, * খুলনা, * বরিশাল, * রাজশাহী, * সিলেট এ (১) এমবিবিএস/বিডিএস (২) এমবিবিএস (এএস) (৩) এমবিবিএস/(এএম) (৪) ডিপ্লোমা/বিএসসি (মেডিক্যাল) (৫) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (বিভিন্ন বিষয়ে) (৬) বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিভিন্ন বিষয়ে) (৭) মেরিন/নটিক্যাল ইঞ্জিনিয়ারিং (৮) এরোনটিক্যাল ইঞ্জি: (৯) এরোনটিক্যাল এন্ড পাইলট (১০) এমএস/এমএসসি ইঞ্জি: (১১) বিবিএ (১২) এমবিএ (১৩) এলএলবি (অনার্স) (১৪) এলএলবি/বিএড (১৫) এলএলএম/এমএড (১৬) বিএ/বিকম অনার্স (১৭) বিএসসি অনার্স এগ্রি (১৮) এমএ/এমকম/এমএসসি/এমএসসি এগ্রি (১৯) এমডি/এমফিল/পিএইচডি নিয়মিত/অনিয়মিত বাঙলাদেশ এবং ভারত, রাশিয়া, চায়না, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড ও অন্যান্য দেশে ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চিকিৎসা শিক্ষাসংক্রান্ত যেকোনো পরিচালনা করার অনুমোদন প্রদান কেবল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এখতিয়ার। যেহেতু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উক্ত ‌প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজী'কে বিজ্ঞপ্তিতে উল্লিখিত চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন প্রদান করেনি, সুতরাং এতদসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা জনগণকে প্রতারণার শামিল ও অবৈধ। এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

উল্লিখিত প্রতিষ্ঠানের অবৈধ ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সঙস্থাসমূহকে জানানো হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় ও অন্যান্য গণমাধ্যমে উল্লিখিত প্রতিষ্ঠানের ভুয়া কার্যকমের বিবরণও প্রকাশিত হয়েছে। অতএব, বর্ণিত প্রতিষ্ঠানে চিকিৎসাসংক্রান্ত কোনো কোর্সে ভর্তি না হওয়ার জন্য সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের পরামর্শ দেওয়া হলো। ইতিমধ্যে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে। বর্ণিত প্রতিষ্ঠানের বিধিবহির্ভূত কার্যক্রম বন্ধের জন্য পুনরায় সকল মহলের হস্তক্ষেপ কামনা করছি। প্রকাশ থাকে যে প্রতিষ্ঠানটি বারবার নাম ও ঠিকানা পরিবর্তন করে প্রতারণা করে যাচ্ছে।

এতে মহাপরিচালক মহোদয়ের সম্মতি রয়েছে।

                                                                                 অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ
                                                                                                    পরিচালক
                                                                                     চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন
                                                                                           স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা।
                                                                                         ফোনঃ ৮৮২৫৪০০ ফ্যাক্সঃ ৯৮৮৬৬১২

ডিজি-০৯/১০ (৮"
X৩)

সূত্র: কালের কণ্ঠ, ১৮ মে ২০১০


Information on this site is presented for educational and information purposes only and is not intended to constitute professional, legal, investment, or other advice. Information is provided without warranty and is to be used at the risk of the reader. All trademarks and logos are property of their respective owners. This site is not associated with any of the businesses listed, unless specifically noted.
© Copyright 2003-2010 : www.varsityadmission.com

Bangladeshi University Foreign Study For Universities Scholarship Student Visa Site Map Contact